
নিউজ ডেস্ব:
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় একটি শিশুর দৃষ্টি শক্তি হাড়ানোর অভিযোগ উঠেছে। বাংলাবান্ধার হুলাশু জোদ এলাকায় এ ঘটনা ঘটে।
পল্লী চিকিৎসক আইয়ুব আলী পঞ্চগড় পৌরসভার ইসলামবাগ এলাকার বাসিন্দা। তিনি জেলার বিভিন্ন উপজেলা, ইউপি, গ্রামের বাজারে ফার্মেসির দোকানগুলোতে রোগী দেখেন। অপরদিকে শিশু শরিফুল ইসলাম তেঁতুলিয়ার হুলাশুজোদ এলাকার মো. নকিবুল ইসলামের ছেলে।
অভিযোগ অনুযায়ী, তিরনই বাজারের মেসার্স বিসমিল্লাহ ফার্মেসিতে সপ্তাহের প্রতি শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পল্লী চিকিৎসক আইয়ুব আলী (ডিপ্লোমা ইন প্যারামেডিকেল অপটিক্র ফিজিশিয়ান দিনাজপুর) ইএনটি, মাথাব্যাথা ও চক্ষু রোগী দেখেন। তিনি চোখ, কান ও মাথাব্যথার চিকিৎসক হিসেবে এলাকায় বেশ পরিচিত।
শরিফুল কানে কম শুনতো বলে চিকিৎসার জন্য তাকে আইয়ুব ডাক্তারের কাছে নিয়ে যান মা আখলিমা বেগম। তিনি জানান, আমার সন্তান চিকিৎসা নেয়ার আগে পুরোপুরি দৃষ্টি শক্তি ছিল। তিনি প্রথমে শরিফুলের কানের সমস্যার কথা পল্লী চিকিৎসক আইয়ুব আলীকে জানান। চিকিৎসার জন্য শিশুটিকে দেখার পর দুইটি ইনজেকশন সিরিঞ্জে পানি দিয়ে কান পরিষ্কার করেন এবং ওষুধ লিখে দেন।
কয়েকদিন ওষুধ খাওয়ার পর থেকে আখলিমা খেয়াল করেন শিশুটি আর কানে শুনতে ও চোখে দেখতে পায় না। তিনি জানান, অন্যের সহযোগীতা ছাড়া সে চলাফেরা ও খেলাধুলা করতে পারে না।
ভুক্তভোগী শিশুটির দাদা আব্দুস সামাদ জানান, আমার নাতী ডাক্তারের ভুল চিকিৎসায় সে আজ অন্ধ। তার বিরুদ্ধে প্রয়োজনে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি।
এদিকে শিশুটির পরিবার দৃষ্টি শক্তি হারিয়ে যাওয়ার বিষয়টি পল্লী চিকিৎসক আইয়ুব আলীকে জানালে তিনি বলেন, আল্লাহ চোখের দৃষ্টি কেড়ে নিয়েছেন আমার করার কিছুই নেই।
বিসমিল্লাহ ফার্মেসি প্রোপাইটর মো. সেলিম হোসেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মেডিসিন দোকানে এই রোগীর কোন ধরণের চিকিৎসা হয় নাই।
অভিযোগের ভিত্তিত্বে মুঠোফোনে পল্লী চিকিৎসক সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি তিরনই বাজারে দীর্ঘদিন ধরে বিসমিল্লাহ ফার্মেসি মেডিসিন দোকানে রোগী দেখে আসতেছি আমার চিকিৎসায় কেউ দৃষ্টি শক্তি হারিয়েছে আমার জানা নেই তবে সেই শিশুটির চিকিৎসা তিনি করছেন বলে শিকার করেন।
এ ব্যাপারে বাংলাবান্ধা ইউপির চেয়ারম্যান কুদরত-ই-খুদা জানান, শুনেছি হুলাশু জোদ এলাকায় নকিবুলের ছেলের ভুল চিকিৎসায় দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। তবে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: ডেইলী বাংলাদেশ।