স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৭ শত ৬৮ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৬শত ৯৪ ভোট।
সোমবার সন্ধায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার এমএ হান্নান এই ফলাফল ঘোষনা করেন।
