পীরগঞ্জে ‘সউ’ এর আনন্দাশ্রম কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগঞ্জে ‘সউ’ এর উদ্যোগে আনন্দাশ্রম কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ‘পাড়ায় পাড়ায় আর কোন বৃদ্ধাশ্রম নয়, ঘরে ঘরে যেনো আনন্দাশ্রম হয়’ এই শ্লোগান নিয়ে সোমবার (১ জুন) উক্ত কার্যক্রমের সূচনা হয়।

পীরগঞ্জ হেল্থ এ্যাণ্ড এডুকেশন ইমপ্রুভমেন্ট সোসাইটি (ফেইজ) কার্যলায়ে ফেইজের নির্বাহী পরিচালক সেবু মোস্তাফিজের সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবক টুকরিয়া ইউনিয়নের সাবেক চেযারম্যান মিজানুর রহমান শাহিনের সভাপতিত্বে লাল ফিতা কেটে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করে শিশু শিক্ষার্থী থৈথৈ মোস্তাফিজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , বৃদ্ধ পিতা-মাতাকে যাতে অসচ্ছলতা বা নানা অজুহাতে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে নিঃসঙ্গ জীবন যাপন করতে না হয়। পিতা-মাতার আশ্রয়স্থল পরিবার হয়ে আপনজন ঘরে রেখেই সেবা-যত্নসহ সকল দায়িত্ব পালন করে সে বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পীরগঞ্জ হেল্থ এ্যাণ্ড এডুকেশন ইমপ্রুভমেন্ট সোসাইটি (ফেইজ) এর একটি সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে । বৃদ্ধাশ্রম প্রতিরোধ করে নিজ পরিবারই হোক আনন্দাশ্রম এই লক্ষ্যে পীরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের ১০টি পরিবারে সামাজিক উদ্যোগ ‘সউ’ আনন্দাশ্রম কার্যক্রম গ্রহণ করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট শিল্পপতি ও তরুণ উদ্যোক্তা সিরাজুল ইসলাম সিরাজ, বিশিষ্ট ঠিকাদার জাহিদুল ইসলাম রুবেল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক সাদিদ জাহান সৈকত, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোকসেদ আলী সরকার, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিলন, কৃষকলীগ নেতা মামুনুর রশীদ মেরাজুল, আজিজ সরকার, জুয়েল, শিমুল, পাপ্পু, জাহিদ, মোস্তা, রহমত, লিমা, তানজিনা, শাহনাজ প্রাপ্তি প্রমুখ।

এসময় বর্তমান করোনা পরিস্থিতিতে যারা নানাভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে ১সউ’ এর পক্ষ থেকে তাদেরকে সংবর্ধিত করা হয়।

এম২৪নিউজ/আখতার।