
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠারপাড়া গ্রামে ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রী মর্জিনার রহস্যজনক মৃত্যু হয়েছে।
বুধবার সকালে পুলিশ উক্ত গ্রামের তারা মিয়ার বাড়ী সংলগ্ন কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মর্জিনার মৃত্যুদে উদ্ধার করে ।
মর্জিনা ওর নানা তারা মিয়ার বাড়ীতে থেকে লেখাপড়া করত।
ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিন সিদ্দিকী জানান, রংপুর জেলা পুলিশের এএসপি হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে ।