পীরগঞ্জে হাফিজুর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগঞ্জ উপজেলার সানেরহাটে হাফিজুর হত্যা মামলার প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে পলাশবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পালানুশাহাপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে আলমগীর মন্ডল (৩৫) ও মোঃ শাকিল মন্ডল (৩২)।

পুলিশ জানায়, হাফিজুর হত্যা মামলার প্রধান দুই আসামী আলমগীর ও শাকিল ঘটনার পর গা ঢাকা দেয়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী এলাকা থেকে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পীরগঞ্জ থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিনিয়র সহকারি পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামীদের গ্রেফতারে জোরালো অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারী জমিজমা নিয়ে আলমগীর ও শাকিলের সাথে বাকবিতন্ডা হয় নিহত হাফিজুর রহমানের। একপর্যায়ে শাকিল একটি গাছের ডাল দিয়ে হাফিজুরের মাথায় আঘাত করে। হাফিজুর মাটিতে লুটিয়ে পড়লে তাকে পীরগঞ্জ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল এ স্থানন্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাত ৯টায় হাফিজুর মারা যায়। এ ঘটনায় নিহত হাফিজুর রহমানের বউ বাদী হয়ে পীরগঞ্জ থানায় আলমগীর, শাকিল, শাহ আলম, মুক্তিসহ ০৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply