পীরগঞ্জে হামলা-অগ্নিসংযোগের হোতা গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

প্রাথমিকভাবে গ্রেফতার ওই ব্যক্তির বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। তিনি জানান, রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার অন্যতম হোতাকে গ্রেফতার করা হয়েছে। 

এএসপি ইমরান আরো জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply