পীরগঞ্জে ১০২ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার

রংপুর অফিস:

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ১০২ বোতল ফেন্সিডিল সহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

র‌্যাব-১৩ রংপুরের সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ সাংবাদিকদের নিকট প্রেরিত এক র্বাতায় জানান, র‌্যাব এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শনিবার রংপুরের পীরগঞ্জ উপজেলার ৩ নম্বর বড়দরগাহ ইউনিয়নের মেসার্স পীরগঞ্জ ফিলিং স্টেশন এর সামনে রংপুর থেকে ঢাকাগামী হাইওয়ে সড়কের উপর ২ ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

ঐ সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি দল উক্ত স্থানে আভিযান চালিয়ে গতকাল শনিবার সকাল সোয়া ১১ টার সময় মাদক কারবারী শাহীন (২৫), পিতা- ইনসান আলী, সাং-মুসলিম নগর, থানা-ঠাকরগাও সদর এবং কাওসার আহমেদ (২১), পিতা- গোলাম রব্বানী, সাং-ভরনিয়া, থানা-রানী শংকৈল, জেলা-ঠাকুরগাঁও’কে অবৈধ মাদকদ্রব্য ১০২ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা দীর্ঘ দিন যাবৎ এই মাদক মাদক কারবারের সাথে সম্পৃক্তত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং এর সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য র‌্যাবের কার্যক্রম চলমান রয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply