
স্টাফ রিপোর্টার:
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতাধীন কার্যক্রমে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৮ মার্চ) বিকেলে পীরগঞ্জে এই চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন রংপুর জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ১৪৮ জনের মাঝে ১৩ কোটি ২ লাখ ৫৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ এর আওতায় মহাসড়কে চলমান কার্যক্রমের মাধ্যমে উত্তরবঙ্গের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।
এম২৪নিউজ/আখতার