পীরগঞ্জে ৯৭৪ পিস নেশাজাতীয় ইঞ্জেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের পীরগঞ্জে ৯৭৪ পিস নেশাজাতীয় ইঞ্জেকশনসহ মামুন মিয়া(৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার উপজেলার টুকুরিয়া ইউনিয়নের মোনাইল মোড় নামক স্হান থেকে তাকে আটক করে পীরগঞ্জ থানা পুলিশ।

আটক মামুন মিয়া ময়মনসিংহ জেলার নন্দাইল থানার সিংদই গ্রামের মোঃ হাদিস উদ্দিনেরর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে মামুন মিয়া সীমান্ত এলাকা থেকে বিশেষ কায়দায় উক্ত মাদক নিয়ে গিয়ে ঢাকা ও ময়মনসিংহ এলাকায় বিক্র‍য় করে থাকে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply