পীরগ‌ঞ্জে কৃষকের গরু জোরপূর্বক ধরে এনে জবাই, আটক ২

নিউজ ডেস্ক:

রংপু‌রের পীরগ‌ঞ্জে এক কৃষ‌কের বা‌ড়ি‌তে হামলা চালিয়ে গোয়াল ঘর থেকে গরু ধ‌রে এ‌নে জবাইয়ের ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় জবাইকৃত গরুর মাথা ও মাংস জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায় পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৪ মে) দিবাগত রা‌তে উপ‌জেলার চৈত্রকোল ইউ‌নিয়‌নের জলাইডাঙ্গা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে‌।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার রাতে জলাইডাঙ্গা গ্রামের কৃষক রাজু মিয়ার (৪২) বাড়িতে হামলা চালায় একই এলাকার আব্দুর রউ‌ফের ছে‌লে গোলাম রব্বানী (৩৫) ও মৃত. দ‌লিম উদ্দী‌নের ছে‌লে রেজাউল ইসলাম ওর‌ফে এজারুলের (৩৬) নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র। এ সময় তারা বাড়ি ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে জোরপূর্বক গোয়াল ঘর থেকে একটি গরু ধরে নিয়ে যায়। পরে রাতেই গরুটি রুবেল মিয়ার বাড়িতে জবাই করা হয়। মাংস ভাগাভাগির সময় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোলাম রব্বানী ও রেজাউল ইসলাম‌কে আটক করে পুলিশ।

এ সময় জবাইকৃত গরুর মাথা ও মাংস জব্দ করা হয়।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ মে) দুপুরে গরুর মা‌লিক কৃষক রাজু মিয়া বাদী হ‌য়ে ১৩ জনকে আসামি ক‌রে পীরগঞ্জ থানায় মামলা দা‌য়ের করে।

ভেন্ডাবা‌ড়ি পু‌লিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামান বলেন, জোরপূর্বক গরু ধরে এনে জবাই করার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে গরুর মালিক রাজু মিয়া মামলা দায়ের করলে তাদের গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply