পীরগাছায় তক্ষক কেনাবেচার দায়ে চার জনকে দণ্ড

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় বুধবার সন্ধ্যায় বন্যপ্রাণী তক্ষক কেনাবেচার সময় ভারতীয় নাগরিকসহ চার জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলো ভারতীয় নাগরিক কাজল ওরাও এবং নওগাঁর জয়ফল পাহান, সুন্দরগঞ্জের আব্দুর রশিদ ও একই উপজেলার সোলায়মান আলী।

পীরগাছায় তক্ষক কেনাবেচার দায়ে চার জনকে দণ্ড
পীরগাছায় তক্ষক কেনাবেচার দায়ে চার জনকে দণ্ড

পুলিশ জানায়, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মংলাকুটি বাজারে তক্ষক কেনাবেচার সময় এলাকাবাসী ঐ চারজনকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় নিয়ে যায়। এ সময় তাদের কাছ থেকে একটি তক্ষক উদ্ধার করা হয়। পরে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়।

সূত্র: ইত্তেফাক।

Leave a Reply