
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুর আলম মিয়া।
নৌকা প্রতীক নিয়ে নুর আলম মিয়া পেয়েছেন ৭ হাজার ২’শ ভোট। তার নিকটতম প্রার্থী আনারস মার্কা (স্বতন্ত্র) কাওসার হোসেন পেয়েছেন ৫ হাজার ৫’শ ৪৬ ভোট।
এর আগে সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেন।
এম২৪নিউজ/আখতার