পীরগাছায় ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সৈয়দপুর বাজার সংলগ্ন রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুন্দরগঞ্জ থেকে রংপুরগামী একটি ট্রাকের সঙ্গে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলেরর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক টিটু নিহত হয়। মোটরসাইকেলের অপর দুই আরোহী মিল্লাত (৩১) ও রাকিব (৩০) গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে মিল্লাত পথিমধ্যে মারা যায়।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দুইজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার