
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় মহেন্দ্র থেকে ছিটকে পড়ে আলম মিয়া (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৩ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউপির আদম গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম মিয়া একই ইউপির উত্তর তাম্বুলপুর গ্রামের আতোয়ার রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আঙ্গুর মিয়া জানান, তাম্বুলপুর থেকে কয়েক জন শ্রমিক কাকড়াতে করে পাওটানায় দাওয়াত খেতে যাচ্ছিলেন। এ সময় আলম মিয়া কাকড়া থেকে ছিটকে পড়ে পিছনের চাকায় পিষ্ট হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে পীরগাছা উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এম২৪নিউজ/আখতার