
নিউজ ডেস্ক:
এক বছরেরও অধিক সময় ধরে রংপুর স্পেশাল কোর্টের বিচারক না থাকায় বিভিন্ন আদালতে দুর্নীতির ১৯২টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। এছাড়াও দুর্নীতি দমন সমন্বনিত জেলা রংপুর কার্যালয়ে লোকবলের অভাবে দাফতরিক কাজের ব্যাঘাত ঘটছে।
দুর্নীতি দমন সমন্বনিত জেলা রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন সমন্বনিত জেলা রংপুর কার্যালেয় জনবল প্রয়োজন ২৩ জন। আছে মাত্র ১৩ জন। খালি পদগুলো হচ্ছে, সহকারী পরিচালকের দুটি, উপসহকারী পরিচালক দুটি, কোর্ট পরিদর্শক একটি সহকারী পরিদর্শক একটি, কোর্ট সহকারী একটি কনস্টেবল দুটি ও চালকের একটি পদ খালি আছে।
দুর্নীতি দমন সমন্বনিত জেলা রংপুর কার্যালেয় উপ-পরিচালক জাহাঙ্গীর হোসেন জানান, এক বছরেরও অধিক সময় ধরে রংপুর স্পেশাল কোর্টের বিচারক না থাকায় বিভিন্ন আদালতে দুর্নীতির ১৯২টি মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। আমরা সিমিত জনবল নিয়ে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট ও নীলফামারী জেলায় কাজ করে যাচ্ছি। বিষয়টি আমরা আমাদের প্রধান কার্যালয়ে জানিয়েছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যে খালি পদগুলো পূরণ হবে।
তিনি আরো জানান, দুর্নীতি দমন সমন্বনিত জেলা রংপুর কার্যালেয় আওতায় ১০৩টি মামলা অনুসন্ধানে আছে। মামলার প্রতিবেদন দাখিল হয়েছে ৪৪টির। তদন্তাধীন রয়েছে ২৮টি। তদন্তে পাঠিয়েছে ২৬টি।
দুর্নীতি দমন সমন্বনিত জেলা রংপুর কার্যালেয়র এই কর্মকর্তা আরো জানান, আমরা স্বচ্ছতার সঙ্গে মামলাগুলো তদন্ত করি। তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানোর পর সেখান থেকে মামলা দায়েরের নির্দেশ আসার পর মামলা হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার