পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় মোটরসাইকেলের ধাক্কায় ইছাহাক আলী (৭৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৪ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার দামুরচাকলা-অন্নদানগর সড়কের দামুরচাকলা উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইছাহাক আলী বিকালে পায়ে হেঁটে বাড়ি থেকে দামুরচাকলা বাজারে যাচ্ছিলেন। এ সময় পিছন থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মোটরসাইকেল চালক সাতভিটা গ্রামের হযরত আলীর ছেলে রুবেল মিয়াও গুরুতর আহত হয়। তাকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে ভর্তি করা হয়েছে।

নিহত ইছাহাক আলীর বাড়ি উপজেলার দুর্গাচরণ (চোত্তা পাড়া) গ্রামে। স্থানীয় ইউপি সদস্য মাসুদ মিয়া দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply