পীরগাছায় সেনাবাহিনীর ভুয়া নিয়োগপত্র সহ তিন প্রতারক গ্রেপ্তার

রংপুর অফিস:

রংপুরের পীরগাছায় সেনাবাহিনীর ‘ম্যাচওয়েটার’ পদের ভুয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় ৩তিন প্রতারককে গ্রেপ্তার করেছে পীরগাছা থানা পুলিশ। এ সময় প্রতারকদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, প্রতারণার কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও মোবাইল ফোন জব্দ করেছে।

আজ শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার কৈকুড়ীর আমজাদ হোসেনের ছেলে আজিজুল হককে (২২) সেনাবাহিনীতে চাকুরি দেয়ার কথা বলে ৫ লাখ টাকা হাতিয়ে নেয় একটি প্রতারক চক্র।

গতকাল শুক্রবার ‘ম্যাচওয়েটার’ পদের একটি নিয়োগপত্র দিয়ে আরও টাকা দাবি করে প্রতাকরা। আচরনে আমজাদ হোসেনের সন্দেহ হলে পুলিশে খবর দেয়।পীরগাছা থানা পুলিশ দ্রুত আমজাদ হোসেনের বাড়িতে গিয়ে তাদের আটক করে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার কৈকুড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার সোনাতলা উপজেলার আতিকুল ইসলাম (২২) হরিপদ রায় (৪৫) এবং গাইবান্ধার সাঘাটা উপজেলার আতিকুর রহমান হাদী (৪০)।এ ঘটনায় আমজাদ হোসেন বাদী হয়ে পীরগাছা থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেছেন।

রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সি সার্কেল)আশরাফুল আলম পলাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃতরা প্রতারণার কথা স্বীকার করেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply