
রংপুর অফিস:
প্রধানমন্ত্রীকে রমজানের আগে প্রত্যেকটি দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনার দাবি জানিয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি মেয়র বলেছেন, আমরা অনুরোধ জানাই, এখনই ব্যবস্থা গ্রহন করেন, তা নাহলে মানুষ যেভাবে ফুসে উঠতেছে, রাজনৈতিক দল তো ভিন্ন ব্যাপার। সাধারণ মানুষ যখন কাতারে কাতারে এসে জড়ো হবে, গুলি করে, খুন করে, গ্রেফতার করে এই আন্দোলন বন্ধ করতে পারবেন না। এমন সিচেুয়েশন আসতেছে। কাজেই এখনও সময় আছে। সরকারের শুভ বুদ্ধির উদয় হোক।
দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে বুধবার দুপুর রংপুর প্রেসক্লাবের সামনে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির মানববন্ধনে তিনি একথা বলেন।
মানববন্ধনে দলটির মুল এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। এসময় মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির ও জেলা সাধারণ সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মহানগর সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, মহানগর যুব সংহতির সভাপতি শাহীন হোসেন জাকির ও সাধারণ সম্পাদক শান্তি কাদেরী, জাতীয় ছাত্র সমাজের মহানগর সভাপতি ইয়াসির আরাফাত আসিফ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহবায়ক আল আমীন সুমন, মুহিন সরকার সহ অংগ এবং সহযোগি সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় মেয়র বলেন, ভুর্তকি দিয়ে হলেও দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। এটা সরকারের রুটিন মাফিক কাজ। সেই কাজ তারা করছে না। সেই কাজে তারা দক্ষ না। যাদেরকে সরকার এই কাজে দায়িত্ব দিয়েছে, তারা এই কাজে দক্ষ না। বাড়িতে খেয়ে ঘুমাবেন। বিদেশ সফর করবেন। আর দ্রব্যমূল্যের কি অবস্থা আছে খবর নিবেন না। একটা দেশ এভাবে চলতে পারে না। এটাই হলো বাস্তবতা।
জাপা প্রেসিডিয়াম সদস্য বলেন, অন্তত দ্রব্যমূল্য বৃদ্ধির লাগাম টানতে রমজানের আগেই প্রত্যেকটা দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। এটা ভুর্তকি দিয়ে হোক, আমদানি করে হোক, যেভাবেই হোক সরকারকে করতে হবে। এটাই আমাদের দাবি। এসময় অন্যান্য বক্তারা রমজানের আগে দ্রব্যমুল্যের উর্ধগতি নিয়ন্ত্রনের দাবি জানান। তা নাহলে বৃহত্তন গণ আন্দোলনের হুমকি দেন। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই মানববন্ধন চলে।
এম২৪নিউজ/আখতার