প্রধানমন্ত্রীর জন্মদিনে রংপুরে জন্ম নেওয়া নবজাতকরা পেল স্বেচ্ছাসেবক লীগের উপহার

রংপুর অফিস:

বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে রংপুরে জন্ম নেয়া নবজাতকরা পেল জেলা স্বেচ্ছাসেবক লীগের উপহার।

গতকাল শনিবার রাতে নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ উপহার গুলো বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন।

প্রতি প্যাকেটে নবজাতকের জন্য পোশাক, ওয়েট টিস্যু, স্যাভলন, ডায়াপার, ফিডার সহ নানা ধরনের উপহার সামগ্রী। এছাড়া এসব নবজাতকের মায়ের হাতে তুলে দেন বিভিন্ন ফল। হঠাৎ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন নবজাতক এর মা-বাবারা।

স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নবজাতক এবং তাদের মায়েদের জন্য বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে উপহার সামগ্রী দিয়েছি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply