
রংপুর অফিস:
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে রংপুরের পল্লীনিবাসে দোয়া মাহফিল ও আলোচনা সভায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, এরশাদের শাসনামল ছিল স্বর্ণ যুগ। তার সময় সব ধরনের উন্নয়ন হয়েছে। যতদিন বাঁচবো হুসেইন মুহম্মদ এরশাদের দল করে যাব।
আজ শনিবার দুপুরে নগরীর দর্শনা মোড়ে পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের সমাধি প্রাঙ্গণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, রংপুরে জাতীয় পার্টির নেতা-কর্মীরা চাঁদা দিয়ে হলেও এরশাদের সমাধির পূর্ণাঙ্গ কমপ্লেক্স স্থাপন করবে। রংপুরের মানুষ তাকে আজীবন স্মরণ করবে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাপার ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক হাজী আ. রাজ্জাক, রংপুর জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম, জাতীয় ছাত্র সমাজ মহানগর কমিটির সভাপতি ইয়াসীর আরাফাত আসিফ, জেলা যুগ্ন আহবায়ক ইঞ্জিনিয়ার আল আমীন সুমন ও কারমাইকেল কলেজ সদস্য সচিব আরিফ আলী।
এসময় মেয়র বলেন এরশাদের সকল সম্পদ রংপুর বাসীর হক পল্লীনিবাসের অডিটরিযাম সমাধী কমপ্লেক্স সংসুক্ত করা হবে যাতে বহিরাগত নেতা কর্মীরা পরিদর্শন করার সময় বিশ্রাম করতে পারে। হুসেইন মুহম্মদ এরশাদ নিজে প্রতিষ্টিত না হয়ে সাধারণ মানুষ কে প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি আরো বলেন যতদিন বাঁচবো হুসেইন মুহম্মদ এরশাদের দল করে যাব।
এম২৪নিউজ/আখতার