
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হেলেঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১০ সজ্জা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে শনিবার (২০মার্চ) বিকেলে এক আলোচনা সভার আয়োজন করে বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদ।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চূয়ালী অংশ নেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন ভুঁইয়া।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চূয়ালী অংশ নেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহ-সভাপতি রেহানা আশিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মনি কুমার সরকার।
মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ত্ব রাশেক রহমান। স্বাগত বক্তব্য রাখেন বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় রংপুর বিভাগের উপ-পরিচালক ড. সাইদুর রহমান। বালুয়া মাসিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী মো. সেলিম প্রমুখ।
৪,৬৭,১৯,৫৯৭ টাকা ব্যায়ে প্রকল্পটি বাস্তবায়িত করছেন স্বাস্থ্য প্রৌকৌশল অধিদপ্তর ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়। কাজটি সম্পুর্ন করার লক্ষ্যে কাজ করছেন মাজেদা ইন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এম২৪নিউজ/আখতার