ফায়ার সার্ভিসের উদ্যোগে রংপুর জেলা পুলিশ সদস্যদের মাঝে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকারের দিক নির্দেশনায় ফায়ার সার্ভিসের উদ্যোগে জেলা পুলিশ সদস্যদের মাঝে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ ও একটি মহড়া অনুষ্ঠিত হয়। শনিবার সকালে পুলিশ অফিস প্রাঙ্গনে এ প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উক্ত প্রশিক্ষণের উদ্ধোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (এস এ এফ) মোঃ আশরাফুল আলম পলাশ।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অগ্নিনির্বাপণ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে কোথাও কোন আগুনের সূত্রপাত হলে প্রাথমিক ভাবে কিভাবে আগুন নেভানো যায়,আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা আগুন নেভানোর জন্য সহযোগিতা করতে পারে। ভুমিকম্প ও আগুন নেভানোর সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ সদস্যরা কিভাবে উদ্ধার অভিযানে অংশ গ্রহন করা যায় প্রকৃতি বিষয়ে অগ্রিম ধারনা প্রদান করা। জেলা পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিস সদস্যদের অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ যথাযথভাবে আয়ত্ত করে অগ্নিকান্ড রোধে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এসময় সহকারী পুলিশ সুপার (এস এ এফ) আরো বলেন, সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ, দুর্যোগ মোকবেলার সর্বোত্তম উপায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর জেলা পুলিশের মহোরা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রাথমিক কার্যক্রম উপস্থাপন এবং পুলিশ অফিস, পুলিশ লাইন্স এর ব্যারাক সহ অগ্নিনির্বাপণ’র মহড়া প্রদর্শন করা হয়।

প্রশিক্ষণে জেলা ফায়ার সার্ভিস ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণসহ পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার।