
নিউজ ডেস্ক:
আজ ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এই দিনে পৃথিবীতে এসেছিলেন বাঙালি জাতির মুক্তির অগ্রদূত বঙ্গবন্ধু। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
শততম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১৭মার্চ) সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, রংপুর জেলা পুলিশের অভিভাবক বাংলাদেশ পুলিশের আইকন পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম-বার, পিপিএম, পুলিশ সুপার, রংপুর।
পুস্পস্তবক অর্পণের শেষে সকলে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় রংপুর জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাসহ জেলা পুলিশের সকল স্তরের সদস্যরা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার
