বদরগঞ্জে বাল্যবিয়ে দেওয়ায় কাজির জরিমানা

বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

রংপুরের বদরগঞ্জে বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কাজি মামুন মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেয় ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম এ রায় দেন। জানা যায়, কাজি মামুন মিয়া উপজেলার মধুপুর ইউপির নাওপাড়া এহিয়াগঞ্জ এলাকায় তার নিজ বাড়িতে সোমবার বাল্যবিবাহ দিচ্ছিলেন

আরো পড়ুন: মা হিসেবে আবরার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবো: প্রধানমন্ত্রী

এলাকাবাসী ৯৯৯ এ ফোন দিলে বদরগঞ্জ থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে কাজি মামুন মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন ভ্রাম্যমাণ আদালতে দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নবীরুল ইসলাম এ রায় দেন।

Leave a Reply