বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

বদরগঞ্জ (রংপুর) থেকে সাইদুল সাথী:

রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে উপজেলার কালুপাড়া ইউনিয়নের মোকরেপাড়া এলাকায়।

হাসপাতাল ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে নিজ বাড়ি থেকে পাশের পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক ক্যাবল টানছিলেন। এ সময় ছিদ্র থাকা ক্যাবলে তার হাত স্পৃষ্ট হলে হাবিবুর রহমান মাটিতে লুটিয়ে পড়েন। পাশেই তাঁর স্ত্রী রুবিনা বেগম দাঁড়িয়ে থাকলেও প্রথমে তিনি বিষয়টি বুঝতে পারেননি। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান।

বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি চিকিৎসক নাজিউর রহমান জানান,  তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করা হয়।

তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, ‘সুরতহাল প্রতিবেদন করা হচ্ছে। কারো ওপর পরিবারের অভিযোগ না থাকলে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নতুন দায়িত্বপ্রাপ্ত ওসি হাবিবুর রহমান হাওলাদার বলেন, ‘লোকমুখে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

One thought on “বদরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

Leave a Reply