বদরগঞ্জে ট্রাকের ধাক্কায় মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে ট্রাকের ধাক্কায় নাহিদ হাসান (১১) নামে এক মাদরাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় (১১ ফেব্রুয়ারি) বদরগঞ্জ উপজেলার নাগেরহাটে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাহিদ হাসান উপজেলার সাহেবঞ্জের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে নাহিদ হাসান নাগেরহাট দিয়ে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

বদরগঞ্জ থানার ওসি (তদন্ত) আরিফ আলী বলেন, ট্রাকের ধাক্কায় এক শিশুর মৃত্যুর কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply