রংপুর বিভাগে ৫ দিনে করোনার টিকা নিলেন ৫২ হাজার ২৫৬ জন

নিউজ ডেস্ক:

রংপুর বিভাগে করোনার টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েই চলছে। টিকাদান কেন্দ্রগুলোতে এখন মানুষের উপচে পড়া ভিড়। 

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রংপুর বিভাগের ৮ জেলায় ১৯ হাজার ৩৮০ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৫৬৮ জন ও নারী ৫ হাজার ৮১২ জন। এ নিয়ে গত ৫ দিনে রংপুর বিভাগে টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ২৫৬ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, বৃহস্পতিবার রংপুরে ৩ হাজার ৩৬৩ জন, পঞ্চগড়ে ২ হাজার ১১৮ জন, নীলফামারীতে ২ হাজার ৬৯০ জন, লালমনিরহাটে ১ হাজার ৪০৯ জন, কুড়িগ্রামে ১ হাজার ৫০৬ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ২৭০ জন, দিনাজপুরে ৪ হাজার ২৩৯ জন ও গাইবান্ধায় ১ হাজার ৭৮৫ জনকে করোনার টিকা প্রদান করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারী থেকে এ পর্যন্ত রংপুর বিভাগের ৮ জেলায় করোনার টিকা গ্রহণ করেছেন ৫২ হাজার ২৫৬ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আহাদ আলী বলেন, রংপুর বিভাগে দুই শতাধিক বুথের মাধ্যমে করোনায় টিকাদান কর্মসূচি চলছে। টিকা নিতে মানুষের আগ্রহ বেড়েছে। টিকা নেওয়ার পর এখন পর্যন্ত কেউ অসুস্থ্য হয়নি। সূত্র: বার্তা২৪

এম২৪নিউজ/আখতার

Leave a Reply