
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে একটি ধানক্ষেত থেকে রওশন আরা বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (০২ আগস্ট) দুপুরে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ফাটকের ডাঙ্গা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রওশন আরা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের বড়চণ্ডিপুর এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী।
রওশন আরা বেগমের ছেলে আনোয়ার হোসেন ও রায়হান আলী জানান-শনিবার বাবার সাথে ঝগড়া করে মা বাড়ি থেকে বের হয়ে গেলেও আর ফিরে আসেননি। সকালে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের ফাটকের ডাঙ্গা এলাকার একটি আমন ক্ষেত থেকে মায়ে লাশ উদ্ধার করে পুলিশ।
বদরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ আলী জানান, মৃতদেহের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে রওশন আরাকে অন্য কোথাও হত্যা করে মরদেহ ধান ক্ষেতে ফেলে দেয়া হয়। এঘটনায় বদরগঞ্জ থানায় ছেলে রায়হান আলী বাদি হয়ে মামলা দায়ের করেছেন।
এম২৪নিউজ/আখতার