বদরগঞ্জে পৃথক ঘটনায় দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরের বদরগঞ্জে পৃথক ঘটনায় মাহবুব হোসেন ও শাহজাদী বেগম নামে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গোপীনাথপুর ও মধুপুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহত মাহবুব হোসেন (৩৫) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ঝাকুয়ার ডাংগা গ্রামের আমির হোসেনের ছেলে ও শাহাজাদী বেগম (২২) মধুপুর ইউনিয়নের সন্তোষপুর পাতাইপাড়া গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাহবুর হোসেন দীর্ঘদিন থেকে মানসিক সমস্যায় ভূগছিলেন। শনিবার রাতে তার নিজ ঘরে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দেওয়া হয়।

এদিকে শাহাজাদী বেগমের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ রোববার সকালে স্বামীর বাড়ী  থেকে উদ্ধার করে পুলিশ। স্বামীর পরিবার আত্মহত্যা বলে দাবি করলেও পুলিশ বলছে বিষয়টি সন্দেহজনক।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বলেন, মাহাবুর হোসেন একজন মানসিক রোগী। অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর শাহাজাদী বেগমের মৃত্যুর বিষয়টি সন্দেহজনক। তাই তার মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply