মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় আহত শ্রমিক আকবর মিয়া (৪৫) মারা গেছেন। আজ রবিবার বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গতকাল শনিবার বিকালে রংপুর-ভেন্ডাবাড়ী সড়কের রাণীপুকুর জোৎপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আকবর মিয়া ওই এলাকার মৃত রইচ উদ্দিনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার বিকালে জোৎপাড়া এলকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইল আকবর  মিয়াকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকেগুরুতর আহত অবস্থায়  রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে আজ বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply