
রংপুর অফিস:
করোনায় আক্রান্ত বানিজ্যমন্ত্রী টিপু মুনশির সুস্থতা কামনায় রংপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ বারের মতো বানিজ্যমন্ত্রী টিপু মুনশি করোনায় আক্রান্ত হওয়ায় আজ রোববার বাদ জোহর নগরীর কলেজ রোড জামিয়াতুস সুন্নাহ বাইতুল আমান মাদ্রসায় তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল উনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বকসি, রংপুর জেলা ছাত্রলীগের সহ সভপতি ইয়াছিন আরাফাত শুভ, মেহেদী হাসান জিম, নবীনুর ইসলাম নয়ন, মাজাহারুল ইসলাম রাকিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মেহেদী হাসান সফি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলামা মোঃ হাবিব।
এম২৪নিউজ/আখতার