বিএনপি দেশে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে: রংপুরে হাসানুল হক ইনু

রংপুর অফিস:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্য ও সম্প্রচার সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি চক্রের কাছে নির্বাচন কিংবা গণতন্ত্র কোন সমস্যা না। বিএপি এই মুর্হুতে দেশে অস্বাভাবিক তালেবানি সরকার কায়েমের চক্রান্ত করছে। ভোটের আগে বিএনপি নাগর দোলায় চড়ে ক্ষমতায় বসতে চায়। বিএনপি’র আন্দোলনের নাটক একটি পরিস্কার ষড়যন্ত্র। দেশে কোন অস্বাভাবিক কিংবা রাজাকার সমর্থিত সরকার গঠনের চেষ্টাকে যে কোন মূল্যে প্রতিহত করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুর টাউন হলে জাসদের বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন।

সাবেক তথ্যমন্ত্রী ইনু বলেছেন, এ মুর্হুতে বাংলাদেশ রাষ্ট্র ও জনগণ চারটি বিপদের মুখে রয়েছে।একাত্তরের পরাজিত শক্তি বিএনপি দেশে আন্দোলনের নামে অস্বাভাবিক সরকার গঠনের পায়তারা করছে। আবার তারা বাজার সিন্ডিকেট কারসাজি করে জনগণের দূর্ভোগ বাড়িয়েছে।বিএপি লুটেরা চাটার দল রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করছে এবং গুন্ডাবাজি-ক্ষমতাবাজি দেশকে আজ ঝুঁকির মুখে ফেলেছে। দেশের স্থায়ী শান্তির জন্য, রাষ্ট্রকে রক্ষার জন্য রাজাকার, তালেবানি, জামায়াতি ও তার রাজনৈতিক মিত্র বিএনপিকে ক্ষমতার বাহিরে রাখতে হবে। সেই সাথে বুলডোজার দিয়ে বাজার সিন্ডিকেটের হোতা, রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠনকারী, ক্ষমতাবাজ ও গুন্ডাতন্ত্রকে ধ্বংস করার আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, জাসদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. একরামুল হোসেন স্বপন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মনা, রংপুর মহানগর জাসদের সভাপতি সাহিদুল ইসলাম। এরপরে হাসানুল হক ইনু রংপুর টাউন হলে বিভাগীয় তিনিধি সম্মেলনে যোগ দেন ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply