বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ রিটার

রংপুর-৩ আসনে উপনির্বাচন

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:

রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে বিএনপি প্রার্থী রিটা রহমান অভিযোগ করেছেন, ‘তার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে নানা রকমের মামলাসহ হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। প্রচার-প্রচারণায় সমান অধিকার দেওয়া হচ্ছে না। মহাজোটের প্রার্থীকে বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হলেও তাকে তা থেকে বঞ্চিত করা হচ্ছে। আমি এরই মধ্যে নির্বাচন কমিশনে বেশ কয়েকটি অভিযোগ দিয়েছি। নির্বাচন কমিশন আমাকে নিয়মতান্ত্রিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার রংপুর নগরীতে গণসংযোগকালে প্রেসক্লাব চত্বরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন রংপুর নগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রুহুল আমিন বাবলু, আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, প্রচার সম্পাদক সেলিম চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মোস্তাফিজার রহমান বিপু, সহ-দপ্তর সম্পাদক শাহ আবু আলী মিঠু, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাশেদ উন নবী খান বিপ্লব, সাধারণ সম্পাদক মোখছেনুল আরেফীন রুবেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাহেদ ইকবাল, নগর ছাত্রদল সভাপতি নুর হাসান সুমন, সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জিম, সহ-সভাপতি নোমান হাসান প্রমুখ।

সূত্র:- দৈনিক ইত্তেফাক। (02.09.2019)

Leave a Reply