বিভিন্ন দাবীতে বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার মানববন্ধন

রংপুর অফিস:

রংপুরে বিভিন্ন দাবীতে বাম গণতান্ত্রিক জোট, জেলা শাখার উদ্যোগে নগরীর প্রেসক্লাব চত্ত্বরে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় স্বাস্থ্য বিধি মেনে মানববন্ধন করেছে।

গ্রাম-শহরের শ্রমজীবীদেরকে এক মাসের খাদ্য ও ৫ হাজার টাকা প্রদান, প্রতিদিন কমপক্ষে এক লক্ষ করোনা টেস্ট বিনামূল্যে করা, প্রত্যেক জেলা সদরের হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন সাপ্লাই চালু ও কমপক্ষে ২০টি আইসিইউ বেড স্থাপন এবং সকল নাগরিককে বিনামূল্যে করোনা চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান, রংপুর মেডিকেলে নষ্ট ডায়ালাইসিস মেশিন দ্রুত পরিবর্তন করে নতুন মেশিন কিনে গরীর মানুষের চিকিৎসার সুযোগ করে দেয়া, শুধু ভারত নয় চীন ও রাশিয়াসহ একাধিক দেশ থেকে টিকা আনার উদ্যোগ নেয়া, মুনিয়ার সায়েম সোবহান আনভীরের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে গণতান্ত্রিক জোট রংপুর জেলা শাখার উদ্যোগে প্রেসক্লাব চত্তরে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট এবং বাসদ (মার্কসবাদী) রংপুর জেলার সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলার আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, সদস্যসচিব মমিনুল ইসলাম প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন সরকার অপরিকল্পিতভাবে লকডাউন ঘোষণা করায় লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়ায় ইতোমধ্যে তারা ঋণ গ্রস্ত হয়েছে। তাই শ্রমজীবী পরিবারগুলোতে দ্রুত খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করতে হবে। আবার করোনা মোকাবিলায় লকডাউনের বাইরে এর চিকিৎসার জন্য পর্যাপ্ত টেস্ট, করোনা চিকিৎসার জন্য সকল ওষুধ বিনামূল্যে সরবরাহ করা,সকল টেস্ট বিনামূল্যে করার ব্যবস্থা করা দরকার ছিলো। কিন্তু সরকার সে দায়িত্ব ঠিকভাবে পালন না করায় সরকারী হাসপাতালেও একেকজন করোনা রোগীর ৭০/৮০হাজার টাকা খরচ হচ্ছে। নেতৃবৃন্দ বলেন করোনা চিকিৎসার জন্য এসকল আয়োজন নিশ্চিত করে বিনামূল্যে সকল করোনা রোগীর চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং যুদ্ধকালীন তৎপরতায় অক্সিজেন প্লাট স্থাপন করে অক্সিজেনের ঘাটতি পূরণ করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন করোনা চিকিৎসার ডামাডোলে সরকারী হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ভীষণ বিপদে পড়েছে।রংপুর সরকারী মেডিকেলে গত ২৫ দিন থেকে ডায়ালাইসিস মেশিন নষ্ট হয়ে পড়ে আছে, ঠিক করার কোন উদ্যোগ নেই।ফলে বেসরকারী ক্লিনিকে ডায়ালাইসিস করতে গিয়ে গরীব মানুষ সর্বশান্ত হচ্ছে। অবিলম্বে সরকারী মেডিকেলে অন্যান্য রোগের চিকিৎসা পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জানান জানানো হয়।

সভাপতির বক্তব্যে কমরেড আনোয়ার হোসেন বাবলু বলেন আমাদের এসকল দাবির সাথে ঢাকায় সাম্প্রতিক মুনিয়ার আত্মহত্যায় প্ররোচনাকারী সায়েম আনভীর দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply