
নিউজ ডেস্ক:
সূর্যডিম বিশ্বে উন্নত জাতের আম হিসেবে গোটা বিশ্বে পরিচিত। দেশে এই আম চাষ হলেও তা হাতে গোনা। তবে এই আমের বেশ কিছু নামও রয়েছে। কেউ এই আমকে মিয়াজাকি, রেড ম্যাঙ্গো আবার কেউ এই আমকে অ্যাগ অব দা সান বলেন।
রংপুরের সৌখিন কিছু গাছ প্রেমী বাড়ির ছাদে টবে এই আমের চারা রোপণ করেছেন। রোপণকৃত গাছে আমও ধরেছে। বেসরকারি প্রতিষ্ঠানের ম্যানেজার রংপুর নগরীর বকুলতলা এলাকার বাসিন্দা মহিউদ্দিন আলমগীর তোতা এই ছাদ বাগান করেছেন। তিনি তার বাড়ির ছাদে সূর্যডিম জাতের ৬টি আমের চারা রোপণ করেছেন।
তিনি জানান, এক বন্ধুর বিদেশ থেকে গত ২ বছর আগে মিয়াজাকি আমের চারা নিয়ে এসে বাড়ির ছাদে টবে রোপণ করেছেন। তার মধ্যে একটি গাছে ৬টি আম ধরেছে। একেকটি আমের ওজন প্রায় ৭০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর দামও বেশ চড়া। বিশ্ব বাজারে এটি রেড ম্যাঙ্গো নামেও পরিচিত। অন্য সব আমের চেয়ে সুস্বাদু ও মিষ্টি বেশি।
সৌখিন এই গাছ প্রেমী জানান, আমটির গড় ওজন প্রায় ৭০০ গ্রাম। প্রতি গ্রাম আমের দাম ৯০ টাকা। রংপুর হর্টি কালসার ফার্মের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, তার ফার্মে এই জাতের আমের চারার উৎপাদন এবার শুরু করেছেন। দেশে এই আম কিছু এলাকায় দেখা যায়। আগামী ২-৩ বছরের মধ্যে এই আমের চাষ বাড়বে বলে তিনি জানান। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার