
খবর বিজ্ঞপ্তির:
রংপুর অঞ্চলের সাংবাদিক তৈরির অনবদ্য কারিগর, মুক্তিযুদ্ধের মুখপত্র সাপ্তাহিক রণাঙ্গন, মহাকাল ও দৈনিক দাবানলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, রংপুর প্রেসক্লাবের কার্যকরি সদস্য, রংপুর-দিনজাপুর মটর শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর মৃত্যুতে রংপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা, প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এমদাদ হোসেনসহ পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় মেয়র মোস্তফা বলেন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম মোস্তফা বাটুল এর মৃত্যুতে রংপুরের সাংবাদিকরা হারালো তাদের অভিভাবক। রংপুরবাসি হারালে রণাঙ্গনের এক অকুতোভয় মুক্তিযোদ্ধাকে। যা কোন দিন পূরণ হবার নয়।
রসিক মেয়র মোস্তফা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়াও, রংপুর রিপোটার্স ক্লাব, মিঠাপুকুর প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠন মরহুমের আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এম২৪নিউজ/এসএ