
স্টাফ রিপোর্টার (রংপুর):
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানিয়েছে রংপুর জেলা প্রশাসন।
বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় ২০৩ জন বীর মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় তারা বীর মুক্তিযোদ্ধাদের সার্বিক খোঁজ নেন।
নগরীর মুন্সিপাড়ার বাসিন্দা ভাসা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আফজাল বলেন, প্রতি বছর বিজয় দিবসে স্টেডিয়ামে কুচকাওয়াজে যাই। সেখানে আমাদের সংবর্ধনা দেয়া হতো। এ বছর করোনার কারণে তা হচ্ছে না। জেলা প্রশাসন আমার বাসায় এসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। আমি প্রশাসনের কর্মকরররতাদের প্রতি কৃতজ্ঞ।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরাফাত রহমান জানান, করোনা পরিস্থিতির কারণে এবার মহান বিজয় দিবসে একসঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া সম্ভব হয়নি। আমরা তাদের সুরক্ষার কথা ভেবেই বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানানোর উদ্যোগ বাস্তবায়ন করেছি। ২০৩ জন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে দেখা করেছি।
এম২৪নিউজ/আখতার