বেরোবিতে দুই দলে সংঘর্ষ, আহত ছয়

মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ব্যাংক বুথে টাকা জমা দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন জন গুরুতরসহ মোট ছয় জন আহত হয়।

বৃহস্পতিবার সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ২য় তলায় ব্যাংক বুথের সামনে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিন জনকে বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিত্সা দিয়ে তাত্ক্ষণিক রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : বেরোবিতে কাফনের কাপড় পেঁচিয়ে গাছ কাটার প্রতিবাদ

প্রত্যক্ষদর্শীরা জানান, ভর্তির টাকা জমা দেওয়ার সময় লাইনে দাঁড়ানো নিয়ে বাগবিতণ্ডা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষার্থীর মধ্যে। এক পর্যায়ে তা মারামারিতে রুপ নেয়।

বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে কর্মরত ডাক্তার অলক কুমার জানান, ‘আহতদের সবাইকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে একজন মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। আরেকজনের নাকের ছিদ্র বন্ধ হয়ে গেছে। প্রাথমিক চিকিত্সা দিয়ে তাদেরকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) আতিউর রহমানের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র:- ইত্তেফাক (04.10.2019)

Leave a Reply