ভালো ফলাফলের চেয়ে ভালো মানুষ হওয়া জরুরি: এসপি বিপ্লব

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুর জেলা পুলিশ পরিবারের এসএসসি/সমমান-২০২০ এর ১৮ জন কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যেশে পুলিশ সুপার বিপ্লব কুমার বলেন, শিশুদের ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়া জরুরি।

তিনি আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীই স্বপ্নবান নাগরিক। আজকের এ মেধাবী শিক্ষার্থীরা সমৃদ্ধ আগামীর চেতনায় উৎকর্ষ মানুষ হয়ে একটি কল্যাণমুখী ও স্বনির্ভর জাতি গঠনে ভূমিকা পালন করবে ভালো মানুষ হওয়ার জন্য শিশুদের শিক্ষা গ্রহণের পাশাপাশি সফট স্কিলগুলো অর্জন করা প্রয়োজন। কারণ শিক্ষার পাশাপাশি কর্মজগতে প্রয়োজন দক্ষতা।

রবিবার শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পুলিশ সুপার আরো বলেন, কোমলমতি শিশুদের পরীক্ষায় জিপিএ-৫ অর্জন একমাত্র উদ্দেশ্য হতে পারে না। কারণ সবার একই বিষয়ে সমান দক্ষতা থাকে না। তাই যার যে বিষয়ে দক্ষতা রয়েছে তাকে সে বিষয়ে আরও দক্ষ করে গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতা করা উচিত।

শিশুদের শিক্ষা গ্রহণের পাশাপাশি মানবিকতা, মূল্যবোধ, পরমত সহিষ্ণুতা, বিতর্ক, সংস্কৃতিচর্চা ও খেলাধুলায় অংশ নিয়ে প্রকৃত মানুষ হলেই কেবল তারা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবে দাবি করে এসপি বিপ্লব বলেন, এক্ষেত্রে সাধারণ পাঠ্যবইয়ের পাশাপাশি অবসর সময়ে শিশুদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা সমস্ত বই পড়তে হবে।

১৮ জন কৃতী শিক্ষর্থীদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, “স্বপ্নের বাংলাদেশ গড়তে সু-শিক্ষার কোনো বিকল্প নেই। দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত দেশ গঠনে শিক্ষর্থীদের এগিয়ে আসার আহবান জানান এবং তাদের উত্তোরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

রবিবার (৩জানুযারি) সকাল ১১ টায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনোয়ার হোসেন। রংপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত রংপুর জেলা পুলিশ পরিবার সন্তানদের-২০২০শিক্ষাবর্ষে এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয়া হয়।

এসময় সংবর্ধনা উনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ আরমান হোসেনসহ রংপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও অফিসারগণ।

এম২৪নিউজ/আখতার