রংপুরের ভিন্নজগতে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৫ জন আটক

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একমাত্র বিনোদন কেন্দ্র ভিন্নজগত থেকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নারীসহ ৫জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শনিবার। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার নীলফামারী জেলার ডিমলা উপজেলার দক্ষিন সোনামুনির আব্দুল মতিনের পুত্র তারিকুজ্জামান (২৯), রংপুরের বদরগঞ্জ উপজেলার র্খোদবাগবার পেয়াদা পাড়ার এমদাদুল হকের পুত্র এসাহাক আলী (৩৫) ও চাপাইনবাগঞ্জ জেলার ভোলাহাটের হেলাচীর আশরাফুল হকের পুত্র তোহর আহম্মেদ (৩৮) এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জের ভাওলাগঞ্জ বাজারের আবু তাহেরের জনৈকা মেয়ে ও রংপুর বদরগঞ্জের র্খোদবাগবার পেয়াদা পাড়ার রিয়াজ উদ্দিনের স্ত্রীকে নিয়ে ভিন্নজগতের ভিন্ন কক্ষে অনৈতিক কাজে লিপ্ত ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন গঙ্গাচড়া মডেল থানার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply