রংপুরে মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার:

ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে।

রংপুর পর্যটন মোটেলে দুই দিনব্যাপী মিঠাপুকুর উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গত সোম ও মঙ্গলবার (১৫-১৬ নভেম্বর) রংপুর পর্যটন মোটেলে ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউটরিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় এবং জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে রংপুর পর্যটন মোটেলে দুই দিনব্যাপী  এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে রির্সোস পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিভিল সার্জন ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা: হিরম্ব কুমার রায়, মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা জাকির হোসেন সরকার,  উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি ফাতেমাতুজ জোহরা, রংপুরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মো: শামিমুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক, ডা: শেখ মো: সাইদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোছা: রোকসানা বেগম ও ডেপুটি সিভিল সার্জন ডা: কানিজ সাবিহা।

প্রশিক্ষণে সরকারের দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা ২০১৬-২০২৫, জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি পরিচালনা সহায়িকা, জেলা ও উপজেলা পর্যায়ে বহুখাতভিত্তিক পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রক্রিয়া, নিরাপদ খাদ্য কি, ভেজাল খাদ্য, দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্ম-পরিকল্পনা পূরণে বিভিন্ন অধিদপ্তরসমূহের কার্যক্রমসমূহ এবং জানো প্রকল্পের সম্পৃকতা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

জানো প্রকল্পের পক্ষে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজার গোলাম রাব্বানী। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন  জানো প্রকল্পের (ইএসডিও) প্রজেক্ট ম্যানেজার মারুফ আহমেদ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply