
রংপুর অফিস:
রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানার পুত্র ওয়াসিফ রায়হান (১৭) এসএসসি পরীক্ষার্থী ৬তলা ভবন থেকে লাফিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা করেছে।
আজ রোববার সকালে রংপুরে ছয়তলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে ওয়াসিফ রায়হান (১৭) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করে। নগরীর কেরানিপাড়ায় কেরামতিয়া মসজিদ সংলগ্ন ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ওয়াসিফ রায়হান রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানার ছেলে ও রংপুর জিলা স্কুলের শিক্ষার্থী বলে জানা গেছে।
পরিবারের বরাত দিয়ে রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) হোসেন আলী জানান, ওয়াসিফ রায়হানের রোববার এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল। সকাল ৭টার দিকে ছয়তলা ভবনের ছাদে উঠে সেখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে সে। পরিবারের কারো কোনো অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে জানা যায়নি।
এম২৪নিউজ/আখতার