
খবর বিজ্ঞপ্তির:
বিশ্বব্যাপী করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে দেশে মাস্কের অগ্নিমূল্য ঠেকাতে কারুপণ্য রংপুর লিমিটেড নিজের তৈরি ১০লাখ মাস্ক বিনামূল্যে বিতরণ কর্মসূচি শুরু করেছে।
এর অংশ হিসেবে বুধবার রংপুর সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডের কাউন্সিলর-সংরক্ষিত আসনের কাউন্সিলরদের মাধ্যমে ৯০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
একই সাথে রংপুর জেলা প্রশাসনের মাধ্যমে জেলার আট উপজেলায় বিতরণের জন্য ২০ হাজার, কুড়িগ্রামের নাগেশ্বরী প্রেসক্লাবের মাধ্যমে ৫ হাজার, গঙ্গাচড়া উপজেলা প্রশাসনকে ৭ হাজার, রংপুর সদর উপজেলা পরিষদ প্রশাসনকে ১০ হাজার, রংপুর মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং কমিটিকে ৩০ হাজার, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৫ হাজারসহ সর্বমোট ১ লক্ষ ৬৭ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করা হয়।
এ পর্যন্ত প্রায় সাড়ে ৬ লাখ বিতরণ করা হয়েছে রংপুর মেট্রোপলিটন কমিশনার আবদুল আলীম মাহমুদের সহযোগিতায় কমিউনিটি পুলিশিং মেট্রোপলিটন কমিটির মাধ্যমে।
এ ছাড়াও ভারপ্রাপ্ত রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন এর মাধ্যমে রংপুর বিভাগের জেলায় জেলা প্রশাসকের কাছে বিনামূল্যে বিতরণের জন্য ৯০ হাজার মাস্ক ও রংপুর, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার মাধ্যমে ৮ থানায় ২০ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে।
এর আগে গত ১২ মার্চ থেকে এই কার্যক্রমের আওতায় রংপুর কেন্দ্রীয় কারাগার, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও এই মাস্ক বিতরণ করা হয়। এর বাইরেও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন মাধ্যমে এই মাস্ক তিবরণ কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।
এ ছাড়াও করোনাভাইরাস নিয়ে যুদ্ধকালিন পরিস্থিতি মোকাবেলা করতে সাশ্রীয় মূল্যে ৫০ টাকা লিটার দরে কারুপণ্য লিকুইড সাবান বা প্রস্তুত করে বাজারজাত শুরু করেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ সব মাস্ক বিতরণ কার্যক্রম চলবে।
আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন কারুপণ্য রংপুর লিমিটেডের জনসংযোগ উপদেষ্টা ও আমাদের প্রতিদিন পত্রিকার সম্পাদক-প্রকাশক মাহবুব রহমান।
এর আগে গত ১২ মার্চ বৃহস্পতিবার দুুপুরে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কারুপণ্য রংপুর লিমিটেডের সহযোগিতায় রংপুর মহানগরীর ধাপ মেডিকেল মোড়ে বিনামূল্যে ১০ লাখ মাস্ক বিতরণ কর্মসূচির শুরু হয়।
এম২৪নিউজ/আখতার





