রংপুরের সাংবাদিক হাজি মারুফ আর নেই

নিউজ ডেস্ক:

মুক্তিযোদ্ধার সন্তান রংপুরের সাংবাদিক হাজি মারুফ আর নেই। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিসিইউ তে হৃদ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। তিনি ২ সন্তানের জনক ছিলেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) বাদ যোহর গুড়াতিপাড়া জামে মসজিদে জানাযা নামাজ শেষে মুন্সি পাড়া কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হবে।

হাজি মারুফ দৈনিক পরিবেশ, দৈনিক বগুড়া, দৈনিক সকালের খবর পত্রিকায় সিনিয়র রিপোর্টার ও সাপ্তাহিক চলমান বার্তায় নির্বাহী সম্পাদক ছিলেন।