
স্টাফ রিপোর্টার:
রংপুর সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ডের পার্বতীপুর এলাকায় একটি অনুমোদনহীন কসমেটিকস কারখানায় অভিযান পরিচালিত হয়েছে।
আজ (২৬ জুলাই) বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পিওর হার্ট ফুড এন্ড কসমেটিকস নামক কারখানাটিতে বিএসটিআই এর অনুমোদন না নিয়েই তেল, লোশনসহ বিভিন্ন কসমেটিকস পণ্য উৎপাদন করা হচ্ছিল। কসমেটিকস পণ্য তৈরিতে সঠিক পরিবেশ ও গুণগতমানও বজায় রাখা হচ্ছিল না। অনুমোদনহীন পণ্য তৈরির দায়ে কারখানার মালিককে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে বিএসটিআই এর ফিল্ড অফিসার মারুফা বেগম এবং মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার