মিঠাপুকুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার শঠিবাড়ী মহাবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের সহ সভাপতি রেহানা আশিকুর রহমান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ কমিটির সদস্য ও মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।

সভাপতিত্ব করেন শঠিবাড়ী মহাবিদ্যালয়ের গর্ভনিং বডির সভাপতি মেসবাহুর রহমান মঞ্জু। শুভেচ্ছা বক্তব্য রাখেন শঠিবাড়ী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাশেম আলী।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, মিঠাপুকুর উপজেলার সাবেক ইউএনও মামুন অর রশীদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন মহাবিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply