মিঠাপুকুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে সার্বিক পরিস্থিতি নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা জাকির হোসেন সরকার।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহল আমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আইয়ুব আলী শেখ প্রমুখ।

সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয়, ১৭ ইউপি চেয়ারম্যান, সরকারী কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন, গরু চুরি ও অবৈধভাবে বালু উত্তোলনসহ উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply