রংপুরে অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরণ

নিউজ ডেস্ক:

অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে রংপুর জেলার অসচ্ছল ক্রীড়াবিদদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান ।

এসময় তিনি ক্রীড়াবিদদের ক্রীড়া কার্যক্রম চালিয়ে যাওয়ার আহবান জানান। ক্রীড়াবিদদের মাঝে বাৎসরিক ২৪ হাজার টাকা করে অর্থের চেক বিতরণ করা হয়।

এম২৪নিউজ/আখতার।