রংপুরে অসহায়-দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ

নিউজ ডেস্ক:

রংপুরে সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ ও পাঠাগারের বার্ষিক মতবিনিময় সভা ও এইচএসসি শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। সাহেবগঞ্জ ছাত্র কল্যাণ পরিষদ লগ্ন থেকে শিক্ষার বিভিন্ন স্তরে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। তাদের প্রতিষ্ঠিত পাঠাগারে অসংখ্য লেখক এর বই রয়েছে। যা ব্যক্তিত্ব বিকাশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এছাড়াও তারা স্বাস্থ্য সেবা খাদে বিনামূল্যে স্বাস্থ্যক্যাম ওষুধপত্র বিতরণ সহ নানামুখী জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছে।

এই জনকল্যাণমুখী কাজের গুরুত্ব তুলে ধরে এক মতবিনিময় অনুষ্ঠানে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেদুল করিম, পিপিত্রম সেবা, অতিরিক্ত ডিআইজি,আরআরত্রফ, রংপুর। সভাপতিত্ব করেন, হারাগাছ সরকারি কলেজের অধ্যক্ষ, আব্দুছ ছাওার।

বিশেষ অতিথি ছিলেন, সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক, লায়ন ত্রম আজহারুল ইসলাম দুলাল, চালর্স ডারউইন, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর,মাহফিজুল আনাম সুজন, সহযোগী অধ্যাপক, সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর চেম্বার অব কর্মাস ত্রন্ড ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর, লায়ন হাসান মাহবুব আখতার লোটন, রোমেল আহমেদ, নির্বাহী পরিচালক, ঢাকা, সোনালি ব্যাংক হারাগাছ শাখার ম্যানেজার মাজহারুল ইসলাম, লেখক সংসদ রংপুরের সভাপতি আবুল কাশেম মাস্টার, মাগুরা কলেজের সহকারী অধ্যাপক ওয়াহেদুজ্জামান স্বপন, অবঃ শিক্ষক সোলোয়মান, হারাগাছ সরকারি কলেজের সহকারী অধ্যপক রুহুল আমিন, দেবী চৌধুরানী কলেজের প্রভাষক আরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক আব্দুল আজিজ, ব্যাংকার অহিদুল, রংপুর পলিটেকনিকের শিক্ষক মমিনুর, রনি আহমেদ, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, নুর ইসলাম আখরাম, সংগঠনে কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মামুন উর রশিদ, সহ সভাপতি মনি কাওসার, সাংগঠনিক সম্পাদক আলামিন, সহ সাংগঠনিক সজীব, অর্থ সম্পাদক আরিফুল, মহিলা সম্পাদিকা, আখলাতুন নাহার সদস্য, রমজান আলী মিলন, শফিকুল ইসালম, দেলোয়ার, আশিক সহ সম্মানিত ব্যক্তিবর্গ।

উপস্থাপনায় ছিলেন সংগঠনের সভাপতি মোঃ শরিফুল ইসলাম।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply