রংপুরে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ সদস্য আটক

স্টাফ রিপোর্টার (রংপুর):

রংপুরে এক গৃহবধূর (২৩) সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে পুলিশ সদস্য লিটন আলীকে (২২) আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। শনিবার সকালে নগরীর আমাশু কুকরুল পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত লিটনের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। তিনি ঢাকার আশুলিয়া শিল্প থানায় কর্মরত বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, এক সন্তানের জননী ওই গৃহবধূর পূর্ব পরিচিত পুলিশ সদস্য লিটন। এর সুবাদে তার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন লিটন। ঘটনার দিন শুক্রবার রাতে ওই নারীর স্বামী তার একমাত্র মেয়েকে নিয়ে আত্মীয়র বাসায় বেড়াতে যান। বাড়িতে শাশুড়ি ও ওই গৃহবধূ ছিলেন। সুযোগ বুঝে শুক্রবার রাতের কোনো এক সময় পুলিশ সদস্য লিটন ওই বাড়িতে ঢুকে রাত যাপন শেষে সকাল ৭টার দিকে বেরিয়ে যাওয়ার সময় প্রতিবেশী এক দম্পতি তা দেখে ফেলেন। এসময় ওই দম্পতি তাকে আটক করে অন্য প্রতিবেশীদের খবর দেন। পরে প্রতিবেশীরা জড়ো হয়ে উত্তেজিত হয়ে পড়েন। খবর পেয়ে সংশ্লিষ্ট ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হারাধন রায় হারা ও পরশুরাম থানা পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পরশুরাম থানা পুলিশের এসআই আলতাব হোসেন ঘটনাস্থলে উপস্থিত থেকে সাংবাদিকদের জানান, স্থানীয়রা উত্তেজিত হলে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার উপক্রম হয়। এ অবস্থায় কাউন্সিলরের সহায়তা নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এম২৪নিউজ/আখতার